মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

ফখরুল-আব্বাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৩ বার

রবিবার (০৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে হাইকোর্টে জামিন প্রশ্নে জারি করা রুল ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদিকে বিএনপির দুই নেতার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল ও সগীর হোসেন লিয়ন।

এর আগে, গত ০৩ জানুয়ারি বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ রুল জারি করে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দেন।

পরদিন (০৪ জানুয়ারি) জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর ০৮ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।  

ঢাকায় গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ও স্থান নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা-উত্তেজনার মধ্যে গত ০৭ ডিসেম্বর নয়াপল্টনে জমায়েত হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজনের মৃত্যু ও শতাধিক আহত হন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা ছোড়া হয়েছে- এমন অভিযোগ তুলে তখন ওই কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ কয়েকশ নেতাকর্মীকে। সেদিন মির্জা ফখরুলকে গ্রেফতার না করলেও পরদিন রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই রাতে আটক করা হয় মির্জা আব্বাসকেও। পরদিন ৯ ডিসেম্বর পুলিশের ওপর হামলা ও উসকানি দেওয়ার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করা হলেও তা নাকচ করে কারাগারে পাঠানো হয়। এরপর ১২ ডিসেম্বরও তাদের জামিন আবেদন নামঞ্জুর হয়।

এ সময় তদন্ত কর্মকর্তা কয়েক দফা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিতে চাইলেও রিমান্ড নামঞ্জুর করেন আদালত। পরে ১৫ ও সর্বশেষ ২১ ডিসেম্বরও তাদের জামিন আবেদন নাকচ হয়। এরপরই উচ্চ আদালতে জামিন আবেদন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories