সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন নাওমি ওসাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৮ বার

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ানোর তালিকায় এবার যুক্ত হলেন দুইবারের শিরোপাজয়ী জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। এর মাধ্যমে শীর্ষ তারকাদের অনুপস্থিতির তালিকায় যোগ হলো আরও একটি নাম।জাপানিজ শীর্ষ তারকা নাম প্রত্যাহারের কারণ সম্পর্কে আয়োজক টেনিস অস্ট্রেলিয়া কিছু জানাতে পারেনি। তারা টুইটারে শুধু লিখেছে, ‘আমরা তাকে (নাওমি ওসাকা) অস্ট্রেলিয়ান  ওপেনে ২০২৩’-তে মিস করব।

ওসাকার অনুপস্থিতিতে ইউক্রেনিয়ান ডায়ানা ইয়াসট্রেমাস্কা মূল ড্রতে খেলার সুযোগ পাচ্ছেন। গত সেপ্টেম্বরের পর থেকেই ওসাকা প্রতিদ্বন্দ্বিতামূলক টেনিসের বাইরে রয়েছেন। গত সপ্তাহের রিপোর্টের ভিত্তিতে জানা গেছে অফিসিয়াল তালিকা অনুযায়ী তার নাম থাকলেও টেনিস অস্ট্রেলিয়া পরবর্তীতে তার না খেলার বিষয়টি অবগত হয়। ২৫ বছর বয়সী এই জাপানিজ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য অস্ট্রেলিয়ায় না আসার ইঙ্গিত আগেই দিয়েছিলেন। আগামী ১৬ জানুয়ারি থেকে মেলবোর্ন পার্কে শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আরও একবার রঙ হারাল ওসাকার অনুপস্থিতিতে। এর আগে পুরুষ বিভাগের নাম্বার ওয়ান কার্লোস আলকারেজ ইনজুরির কারণে শুক্রবার নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। অভিজ্ঞ মার্কিন তারকা ভেনাস উইলিয়ামস গত সপ্তাহে অকল্যান্ড ক্লাসিকে ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়ান ওপেনে না খেলার ঘোষণা দিয়েছেন। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তার অস্ট্রেলিয়ান ওপেনে খেলার কথা ছিল। 

ইতোমধ্যে অবসরে যাওয়া বর্তমান চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি ও দুই লিজেন্ড সেরেনা উইলিয়ামস ও রজার ফেদেরারকে মিস করবে ওপেন আয়োজকরা। সাবেক নাম্বার ওয়ান ও দুইবারের স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপও অক্টোবরে নিষিদ্ধ ওষুধ সেবনে বহিস্কৃত থাকায় অংশ নিতে পারছেন না। তবে ভ্যাকসিন  জটিলতায় গত বছর অংশ নিতে না পারা নোভাক জোকোভিচ আবারো ফিরছেন মেলবোর্নে। জোকোভিচের অনুপস্থিতিতে ২০২২ শিরোপাজয়ী রাফায়েল নাদালও থাকছেন। আলকারেজের পরিবর্তে নাদালই শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories