সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । নারী-শিশুসহ দগ্ধ-৩ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

সিডনিতে পিংক ডে মাটি করলো বৃষ্টি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৬৬ বার

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিডনি টেস্টের তৃতীয় দিন গ্যালারি ও মাঠে গোলাপি আভা ছড়িয়ে পড়ার কথা ছিল। বোলিং লিজেন্ড গ্লেন ম্যাকগ্রার প্রয়াত স্ত্রী জেন ম্যাকগ্রার স্মরণে স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে ‘পিংক ডে’ পালন করা হয় এই দিনটায়। কিন্তু গোলাপি উৎসব মাটি করে দিলো বেরসিক বৃষ্টি।প্রথম দিন ৪৩ ওভার ও দ্বিতীয় দিন ৬ ওভার যায় বৃষ্টির পেটে। ঘাটতি কমাতে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে শুক্রবার খেলা শুরুর কথা ছিল। কিন্তু বল গড়ালো না একটিও। সারাদিন কভারে ঢাকা ছিল পিচ। স্থানীয় সময় ৩টা ৫২ মিনিটে আনুষ্ঠানিকভাবে দিন শেষের ঘোষণা দেন আম্পায়াররা।

বাকি দুই দিনে হবে ১৯৬ ওভারের খেলা। শেষ দুই দিনও আধঘণ্টা আগে খেলা শুরু হবে। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৫ রান করা অস্ট্রেলিয়া সম্ভবত ইনিংস ঘোষণা করে দিবে দ্রুতই, হয়তো ১৯৫ রানে অপরাজিত থাকা উসমান খাজার ডাবল সেঞ্চুরি হলেই। বাকি সময় ম্যাচের ফল বের করে আনার দায়িত্ব নিতে হবে স্বাগতিক বোলারদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories