কুমিল্লা সদর দক্ষিণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ট্রাকে করে ইয়াবা পাচারকালে ৪ হাজার ৯ শত পিছ ইয়াবাসহ ট্রাকের চালক ও হেল্পারকে আটক করে। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে ডিএনসি’র সদস্যরা।
ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলা আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, মো: নুর মোহাম্মদ (৩০) চট্টগ্রাম জেলার ভুজপুর উপজেলার কুমারী গ্রামের রওশন মিয়ার ছেলে এবং মো: মো: আবুল কালাম (৩২) একই উপজেলার দুধছড়া গ্রামের মৃত. সালেহ আহমেদের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আব্দুল আলী ফিলিং স্টেশনের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন একটি ট্রাককে থামিয়ে ট্রাকের ড্রাইভার ও হেলপার কে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যনুযায়ী ট্রাকের ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৪ হাজার ৯ শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে ডিএনসি’র সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, এঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply