সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । নারী-শিশুসহ দগ্ধ-৩ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

কুমিল্লা সদর বালুতুপায় র‍্যাবের অভিযানে ৯ কেজি গাঁজাসহ আটক-১

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ বার

কুমিল্লা সদর বালুতুপা এলাকায় র‍্যাবের অভিযানে ৯ কেজি গাঁজাসহ নাছির হোসেন ওরফে বাবু এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা সদর উপজেলার বালুতুপা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মোঃ নাছির হোসেন ওরফে বাবু (২৫) জেলা সদর উপজেলার ঝাকুনীপাড়া গ্রামের পেয়ার মিয়ার ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র‍্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে ৯ কেজি গাজাসহ এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক চোরাচালানে ব‍্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করে র‍্যাব সদস্যরা।

ঘটনার সত‍্যাতা নিশ্চিত করে র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাজাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

এঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories