শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনাজপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার

দিনাজপুরের খানসামা উপজেলা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও হাজিপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সামছুন নাহার (২৮)। সামছুন নাহার একই উপজেলার মেম্বারপাড়ার সমশের আলীর মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে একসঙ্গে খেয়ে স্বামী রবিউল, স্ত্রী সামছুন নাহার ৯ মাসের শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল থেকে শিশু কান্না করতে থাকে। পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ কান্না করতে দেখে রবিউল ও সামছুন নাহারকে ডাকাডাকি করেও কোনো সাড়া পায় না।বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাদের ঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পাশেই কান্না করছিল ৯ মাসের কন্যাশিশু।খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন বলেন, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামী-স্ত্রীর কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেন ওসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories