সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । নারী-শিশুসহ দগ্ধ-৩ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

মেট্রোরেলে তৃতীয় দিনে রেকর্ড আয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৭৭ বার

জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার তৃতীয় দিনে মেট্রোরেলে রেকর্ড আয় হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, শনিবার ৯ হাজার ২৮৯টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) বিক্রি করে ৫ লাখ ৫৭ হাজার ৭১০ টাকা আয় হয়েছে। এক হাজার ৩৪৮টি এমআরটি পাস বিক্রি করে ৬ লাখ ৭৪ হাজার টাকা আয় হয়েছে। সবমিলিয়ে মোট ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে।এর আগে, প্রথম দিনে ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকা এবং দ্বিতীয় দিন (শুক্রবার) মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকা আয় হয়েছিল।উল্লেখ্য, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের। তবে এখন আপাতত উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার পর্যন্ত মেট্রো চলবে। কমলাপুর পর্যন্ত প্রকল্পটির কাজ শেষ হতে আরও সময় লাগবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories