ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (২৯ জুন) হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে একজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা সবাই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলের পিসিআর ল্যাবে ও অ্যান্টিজেন টেস্টে ৫৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জন করোনা শনাক্ত হয়েছেন।
Leave a Reply