বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৮৪৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৭০ বার

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৪৮ জনের এবং শনাক্ত হয়েছেন ৪ লাখ ২৯ হাজার ১৫৯ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৬ লাখ ৩৮ হাজার ৪৮৭ জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬৪ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার ৭১৩ জনে।বুধবার (৩০ নভেম্বর) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১৬৭ জনের এবং শনাক্ত হয়েছেন ২২ হাজার ৮৪৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৫ হাজার ৪৯ জন এবং শনাক্ত হয়েছেন ১০ কোটি ৫ লাখ ৩২ হাজার ৭১১ জন।এছাড়া ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্তের তালিকায় শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪২২ জন এবং মৃত্য হয়েছে ১৫৩ জনের।এ নিয়ে পূর্ব এশিয়ার দেশটিতে করোনার শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার ৭৭০ জনে এবং মৃতের সংখ্যা হলো ৪৯ হাজার ৪৩৪ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories