বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

নওগাঁর রাণীনগরে ভ্যানগাড়ি উল্টে মেশিন চাপায় রস বিক্রেতার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১২০ বার

নওগাঁর রাণীনগরে আখের রস বিক্রি করতে যাওয়ার সময় রাস্তায় ডিস লাইনের তার বেঁধে ভ্যানগাড়ি উল্টে রস তৈরির মেশিন চাপায় এক আখের রস বিক্রেতার মৃত্যু হয়েছে।
নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইসলাম আকন্দ (৫৫) উপজেলার চকমনু আকন্দপাড়া গ্রামের মৃত জবির আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আখের রস বিক্রি করার উদ্দেশ্যে নিজের ভ্যানগাড়ি নিয়ে উপজেলার বিলকৃষ্ণপুর বাজারে যাচ্ছিলেন ইসলাম আকন্দ। এ সময় বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর রাস্তার বেলঘড়িয়া স্কুল মোড় এলাকায় পৌঁছালে ডিস লাইনের তার ভ্যানগাড়িতে বেঁধে ভ্যানগাড়িটি উল্টে পড়ে। এতে ভ্যানে থাকা আখের রস মারাই মেশিন ইসলামের বুকে চাপা পড়ে আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে ইসলাম আকন্দ মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories