শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিশ্বে করোনায় মৃত্যু আরও ৯২২ , কমেছে শনাক্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৭২ বার

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ১৬৫ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৫০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২২ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ২৫০ জন।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ১৮ লাখ ৫৫ হাজার ৪৯১ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭৮ হাজার ৫২১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৬৬ জনের এবং শনাক্ত হয়েছে ২৪ হাজার ১৫৬ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৫ হাজার ৯৬ জন এবং মৃত ৬৬ জন। ইতালিতে আক্রান্ত ৪০ হাজার ৫৬০ জন এবং মৃত্যু ৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৯ হাজার ৮০৮ জন এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। জাপানে মৃত ৭১ জন এবং আক্রান্ত ৩৬ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৫৬ হাজার ৭৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৬৯ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৯০ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২২৭ জন এবং ৪৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৩৬৯ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের।

উল্লেখ্য, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories