শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গুচ্ছভর্তির আবেদন শুরু ১৭ অক্টোবর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ বার

গুচ্ছভুক্ত ২২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১৭ অক্টোবর শুরু হবে। আবেদনপ্রক্রিয়া শুরুর চার থেকে পাঁচ দিন আগে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যারা গুচ্ছভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘আগামী ১৭ অক্টোবর থেকে আবেদন শুরু হবে। ১৩ অথবা ১৪ অক্টোবর পত্রিকায় ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যারা গুচ্ছভর্তি পরীক্ষায় ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করতে পারবেন।’জানা গেছে, এবার সব ধরনের কোটায় ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ৩০। এর কম পেলে কোটায় ভর্তি হওয়া যাবে না। এছাড়া প্রতি ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories