শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ
গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বিশেষ সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ইনস্টিটিউটের অডিটরিয়ামে ভারত এবং বাংলাদেশের প্রথিতযশা গবেষক ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সেমিনারে গবেষণায় তথ্য, তত্ত্ব ও পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা হয়। গবেষকরা তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন মতামত তুলে ধরেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রথিতযশা সমাজবিজ্ঞানী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘যেকোনো গবেষণায় তথ্য, তত্ত্ব ও গবেষণা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ গবেষণার জন্য এগুলো অপরিহার্য। ভারত এবং বাংলাদেশের মধ্যে গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও এই গবেষণা ইনস্টিটিউট যুগোপযুগী পদক্ষেপ গ্রহণ করবে।’ সেমিনারে শুরুতেই অংশগ্রহণকারীদের স্বাগত জানান উপাচার্য। দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

গবেষকদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শিতল প্রাসাদ, সোয়াতি মদন, অরবিন্দ ঢাহিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক চয়ন কে সাহা। এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ১০ জন গবেষক, ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান শাহীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories