মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী সারা বছরই ছড়াচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ২৪ প্রাণহানি কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত জনপ্রিয়তায় বড় ধস, চাপে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৪ টি চোরাই মোবাইলসহ ২ জন গ্রেফতার

করোনা মহামারির শেষ দেখা যাচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ বার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন করে পাওয়া প্রতিবেদনে কোভিড-১৯ এ আক্রান্তের হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। বিশ্বকে এই মহামারি শেষ করার সুযোগটি কাজে লাগাতে বুধবার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেবরিয়াসাস আধানম জানিয়েছেন, ২০১৯ সালের শেষের দিকে শনাক্ত হওয়ার পর থেকে সারাবিশ্বে লক্ষাধিক মানুষ করোনায় মারা গেছে। ২০২০ সালের পর গত মার্চ থেকে এর সংক্রমণ সর্বনিম্ন স্তরে নেমে গেছে।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘মহামারি শেষ করার জন্য আমরা কখনই ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনও সেখানে নেই, কিন্তু শেষ দেখা যাচ্ছে।’ তবে বিশ্বকে সেই সুযোগটি কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন তিনি।

আধানম বলেছেন, ‘যদি আমরা এখন এই সুযোগটি গ্রহণ না করি, তাহলে আমরা আরও ভ্যারিয়েন্ট, আরও মৃত্যু, আরও ব্যাঘাত এবং আরও অনিশ্চয়তার ঝুঁকি গ্রহণ করব।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯-এর সর্বশেষ মহামারি প্রতিবেদন অনুযায়ী, ১১ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে সংক্রমণের হার ২৮  শতাংশ কমে ৩১ লাখে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে সংক্রমণের হার ১২ শতাংশ কমেছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories