সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাব, ৬৮৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮১ বার

দেশজুড়ে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকার পরও জিম্বাবুয়েতে মারাত্মক আকারে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত দেশটিতে হামে আক্রান্ত হয়ে অন্তত ৬৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।জিম্বাবুয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় টুইটারে এক পোস্টে জানায়, এখন পর্যন্ত দেশে রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৪ জন, যার মধ্যে ৬৮৫ জন মারা গেছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর এক দিনে ১৯১ জন নতুন শনাক্ত হয়েছে এবং ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

হামে আক্রান্ত হয়ে সাধারণত ছয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বিশেষ করে ওই সব শিশু, যারা হামের টিকা নেয়নি। দেশটিতে অনেক অভিভাবক ধর্মীয় বিশ্বাসের কারণে শিশুদের টিকা প্রদান থেকে বিরত থাকেন বলে গত মাসে জানিয়েছিলেন তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়া। এমনকি এ কারণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করা হচ্ছে। এসব বৈঠকের মাধ্যমে তাঁরা শিশুদের টিকা প্রদানে ধর্মীয় নেতাদের সচেতন ও উৎসাহিত করতে পারেন বলেও জানান তথ্যমন্ত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories