সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

নির্বাচনে কারচুপির অভিযোগে সু চির তিন বছরের জেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৪ বার

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত।  একই মামলার সু চির দলের অন্য দুই সদস্যকেও তিন বছর করে সাজা দেওয়া হয়েছে।  নির্বাচনে কারচুপির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় শুক্রবার (১ সেপ্টেম্বর) তাদের এ সাজা দেয়া হয়েছে।২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা নেয় সামরিক বাহিনী।
এরপরেই তাকে গৃহবন্দি করে জান্তা সরকার। পরে তাকে কারাগারে পাঠানো হয়।  ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সু চির বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা করেছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে বেশ কয়েক মামলায় ১৭ বছরের কারাদণ্ডের সাজাও হয়েছে তার বিরুদ্ধে।

250২০২৩ সালে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগেই সু চির কারাদণ্ড তার দলকে বিপন্ন করে তুলবে।  ২০২০ সালের নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয়ী হয় সু চির দল এনএলডি। তবে জান্তা সরকারের দাবি, নির্বাচনে এনএলডি জালিয়াতির আশ্রয় নিয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories