বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ছেলেকে হত্যার জন্য ২০ হাজার টাকায় লোক ভাড়া করেন বাবা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১০১ বার

সুনামগঞ্জের তাহিরপুরে জাহাঙ্গীর আলম (২৮) এর হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জানা গেছে, তার বাবাই ২০ হাজার টাকায় পেশাদার খুনি ভাড়া করে জাহাঙ্গীরকে খুন করান। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ওই বাবা, দুই ভাড়াটে খুনিসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর রজনীলাইন গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সেকান্দর আলী ওরফে সেকান্দর ডাকাত, মাহারাম দক্ষিণপাড়ার মৃত নবী হোসেনের ছেলে সুরুজ মিয়া ও মাহারাম উত্তরপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে পাষণ্ড বাবা মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত ২২ মে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের হাওর থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ যুবকই মোহাম্মদ আলীর ছেলে। আগের দিন রাতে খুনিচক্র মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করে জাহাঙ্গীরকে। এ ঘটনায় নিহতের বাবা ২২ মে মামলা করেন। পুলিশ এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিন্তু তাদের জিজ্ঞাসাবাদে ক্লু পায়নি। তদন্ত কর্মকর্তা বাদীর বন্ধু সুরুজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

সুরুজ স্বীকার করে মাদকাসক্ত জাহাঙ্গীরকে সরিয়ে দিতে বাবা মোহাম্মদ আলী ২০ হাজার টাকায় খুনের মৌখিক চুক্তি করার পর তারা মিশন বাস্তবায়নে মাঠে নামে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories