বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

নীলফামারীর সৈয়দপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় ধর্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নীলফামারী
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১১৮ বার

নীলফামারীর সৈয়দপুরে এক প্রতিবন্ধী নারীকে (২৫) ধর্ষণের মামলায় আসামী আবু সালেহ (৫৩) গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) ধর্ষণের শিকার ওই নারীর মা বাদী হয়ে স্থানীয় থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়, উপজেলার বোতলাগাড়ী মাঝাপাড়ার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে। তিন বছর আগে তার বিয়ে হলেও স্বামী সঙ্গে ঘর সংসার হয়নি। তাই সেই সময় থেকে বাবার বাড়িতে অবস্থান করে আসছিল সে। ঘটনার দিন গত বছরের (২০২০ সাল ) ২ নভেম্বর সকালে একই এলাকার মৃত. মৌলভী তছির উদ্দিনের ছেলে আবু সালেহ (৫৩)  তাদের বাড়িতে যান।এ সময় তাদের অনুপস্থিতিতে সে ওই বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বাড়িতে একা পেয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে। পরবর্তীতে ধর্ষক আবু সালেহ ওই বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে ওই নারী অন্তঃসত্তা হয়ে পড়ে। বর্তমানে সে ছয় মাসের অন্তঃসত্তা।এ ঘটনায়  অন্তঃসত্তা ওই নারীর মা জয়তুন নেছা বাদী হয়ে বৃহস্পতিবার (২৪ জুন) ধর্ষক আবু সালেহকে আসামী করে সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ মামলার দায়েরের পর পরই আসামী আবু সালেহকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামী আবু সালেহকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories