বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

জাতির পিতার সমাধিতে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৮৫ বার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর সাংবাদিক ইউনিয়ন।শনিবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক এসএম নুরুল ইসলামের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন।

পরে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে দুপুর ১(এক)টায় টুঙ্গিপাড়া সমাধীস্থলে পোছান। সেখানে যথা নিয়ম ও যথাযোগ্য মর্যাদায় ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দৈনিক সংবাদ প্রতিদিনের এমএ সালাম শান্ত, সাংগঠনিক সম্পাদক দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, সদস্য দৈনিক ইত্তেফাক পত্রিকার ডেক্স ইনচার্জ আল-মামুন, সদস্য দৈনিক ইত্তেফাক গাজীপুর প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ পোস্টের গাজীপুর প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান,দপ্তর সম্পাদক দৈনিক জনবানীর গাজীপুর প্রতিনিধি কামাল হোসেন বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি নুরুল আমিন শিকদার  গাজীপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম, দৈনিক স্বাধীন মত পত্রিকার গাজীপুর প্রতিনিধি কাজী মোঃ আব্দুল মান্নান, সদস্য মিজানুর রহমান মিলন,আশরাফুল আলম আইয়ুব, নাসির উদ্দিন উপস্থিত ছিলেন । মোনাজাতে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ কামনা করেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়নে পরিষদের নেতৃবৃন্দ তারা কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে কাজ করে যাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories