বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

বাঘায় প্রেমের ফাঁদে গণধর্ষণ,পুলিশের অভিযানে আটক-৩

জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১১২ বার

রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রীকে গণধর্ষন করার অভিযোগে তিন আসামী তারেক (২৫),নাসির উদ্দিন(১৯), সবুজ আলী (২০) কে গ্রফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তবে ঘটনার মূল প্রেমিক সুমন পলাতক রয়েছে।

অভিযোগে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঐ স্কুল ছাত্রীকে মোবাইলে কল করে ডেকে আনে তার ছদ্দ নামীয় প্রেমিক সুমন (২৭)। তার আসল নাম আলামিন। তিনি উপজেলার চন্ডিপুর এলাকার মানিক হোসেন ছেলে।

স্কুল ছাত্রী তার অভিযোগে উল্লেখ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুমন তার সাথে এর আগেও শারিরীক মেলা-মেশা করেছে। সর্বশেষ শনিবার সন্ধ্যায় সে ঐ ছাত্রীকে মোবাইলে কল করে উপজেলার তেঁথুলিয়া নওদাপাড়া গ্রাম থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডেকে আনে। এরপর সুমন একটু পরে আসছি বলে তার প্রেমিকাকে তিন বন্ধুর কাছে রেখে চলে যায়। সুমন ঘটনা স্থল থেকে চলে যাওয়ার পর সে আর ফিরে আসেনি। অত:পর বাঘা স্বাস্থ্য কেন্দ্রের পেছনে রাতভর ঐ ছাত্রীকে গণধর্ষন করে তারেক (২৫) পিতা এমদাদ আলী, গ্রাম উত্তর মিলিক বাঘা, নাসির উদ্দিন(১৯) পিতা সাদেক আলী, গ্রাম মিলিক বাঘা এবং সবুজ আলী (২০) পিতা নওসের আলী, গ্রাম বাজুবাঘা নতুন পাড়া।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর দিন রবিবার রাতে ঐ ছাত্রী তার বাবা-মাকে সাথে করে বাঘা থানায় এসে চারজনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হন। অপর একজন পলাতক রয়েছে। আটককৃত আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories