শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পি কে হালদারকে আরও ৪৩ দিন জেল হাজতে রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৭২ বার

বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পি কে হালদারকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর ও দায়রা আদালতের বিচারক।বুধবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে পি কে হালদারসহ গ্রেপ্তার হওয়া ছয়জনকে কলকাতার নগর ও দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্টে হাজির করা হয়।

এ সময় সরকার এবং আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে প্রশ্ন, পাল্টা প্রশ্ন চলে।এদিন ভারতের আর্থিক দুর্নীতিবিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে প্রায় সাড়ে চার হাজার পৃষ্ঠার কেস হিস্ট্রি দাখিল করা হয়।পরে আদালতে সরকারপক্ষের আইনজীবী অরিজিত চক্রবর্তী সাংবাদিকদের বলেন, এ মামলায় নতুন কোনো অগ্রগতি নেই। গত ১৫ জুলাই যে চার্জশিট দেয়া হয়েছিল তা নিয়ে মামলার বিবাদীপক্ষের আইনজীবীদেরও তেমন কোনো প্রশ্ন নেই। আগামী ২২ সেপ্টেম্বর পি কে হালদারসহ গ্রেপ্তার ৬ জনকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।চলতি বছরের ১৪ মে কলকাতার বৈদিক ভিলেজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পি কে হালদারকে। তার সঙ্গে আরও গ্রেপ্তার হন তার বান্ধবী, আপন ভাই, দুই ভাগ্নেসহ পাঁচ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories