সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মাঙ্কিপক্স : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১০২ বার

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। বাইডেন প্রশাসন বলছে, ভ্যাকসিন, চিকিৎসা ও সংশ্লিষ্ট কার্যক্রম ত্বরান্বিত করতেই এ ব্যবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স সংক্রমণে গোটা বিশ্বে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত জানা গেল।

দেশটির স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ের বেসররা বলেন, ‘‘এই রো মোকাবিলায় পরবর্তী ধাপে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উচিত মাংকিপক্সকে গুরুত্বসহকারে নেওয়া এবং এটি মোকাবিলায় আমাদের সহায়তা করার জন্য দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি।’যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত সেখানে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে ৬ হাজার ৬০০ জনের।সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে নিউইয়র্কে। এই অঙ্গরাজ্যটির সরকার গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করে। এরপর সংক্রমণের দিক থেকে রয়েছে ক্যালিফোর্নিয়া ও ইলিনিয়স অঙ্গরাজ্য।যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এ পর্যন্ত ২৬ হাজার মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে।করোনা মহামারির জন্য ২০২০ সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল যুক্তরাষ্ট্রে। এর আগে, ২০১৭ সালে জিকা ভাইরাসের জন্য জারি করা হয় জরুরি অবস্থা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories