রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

দিল্লিতে বিদেশে না যেয়েই এক ব্যক্তির মাঙ্কিপক্স শনাক্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৭৭ বার

ভারতের দিল্লিতে প্রথমবারের মতো ৩১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে, যিনি সম্প্রতি বিদেশভ্রমণ করেননি। একটি সূত্রের বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এ নিয়ে ভারতে চার ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হলো। বাকি তিন ব্যক্তি কেরালার বাসিন্দা। 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লিতে শনাক্ত হওয়া ব্যক্তিটি পশ্চিম দিল্লির বাসিন্দা। তিনি হিমাচল প্রদেশের মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তিন দিন আগে তিনি মাঙ্কিপক্সের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকেরা তাঁর শরীর থেকে নমুনা নিয়ে জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠান। সূত্রটি (এনডিটিভি যার নাম প্রকাশ করেনি) জানিয়েছে, মুম্বাইতে প্রতি সপ্তাহে দুই-তিনজনের সন্দেহভাজন নমুনা আসছিল, তবে কয়েক দিন ধরে প্রতিদিন দুই-তিনজন করে সন্দেহভাজন মাঙ্কিপক্সের রোগী আসছে। ভারতে এখন মাঙ্কিপক্স পরীক্ষার জন্য ১৬টি ল্যাবরেটরি রয়েছে। এর মধ্যে দুটি শুধু কেরালার জন্য। মাঙ্কিপক্স একধরনের জুনোটিক ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে গুটি বসন্তের মতো উপসর্গ দেখা যায়, তবে তা গুটি বসন্তের চেয়ে কম গুরুতর। ভাইরাসটির সংক্রমণ প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগের মাধ্যমে সংক্রমিত প্রাণী থেকে মানুষের মধ্যে ঘটে। এটি সংক্রমিত ব্যক্তির ত্বক বা ক্ষত এবং ড্রপলেটের মাধ্যমে মানুষ থেকে মানুষে সংক্রামিত হতে পারে। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশে ১৬ হাজারেরও বেশি মানুষের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আফ্রিকায় এ রোগে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারত ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র থাইল্যান্ডে একজনের শরীরের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। গতকাল শনিবার মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories