রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গাজীপুরে সাইবার স্পেসে এক নারীকে হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৫৬ বার

কলেজ ছাত্রীর ছবি ও নাম ব্যবহার করে ফেসবুক প্রোফাইল তৈরি করে তাতে অশ্লীল ভাষায় কথোপকথন এবং হুমকির অভিযোগে টঙ্গীর খরতৈল ব্যাংকপাড়া এলাকা থেকে মো. জোবায়ের আহমেদ আবির ওরফে ফাহিম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। ভুক্তভোগী কলেজ ছাত্রী ‘পুলিশ সাইবার সাপোর্ট উইমেন’ সার্ভিসের ফেসবুক পেজে একটি অভিযোগ করলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই গৃহ-শিক্ষক ময়মনসিংহের হালুয়াঘাট থানার গুনিয়ারী কান্দা এলাকার মো. আলিম উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানার খরতৈল ব্যাংকপাড়া এলাকায় কাজিম উদ্দিন ম্যানেজারের বাড়িতে ভাড়া থেকে ছাত্র/ছাত্রী পড়াতেন বলে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, হাফেজ মো. জোবায়ের আহমেদ আবির ফেসবুকে মানিকগঞ্জের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে ওই মেয়ের বান্ধবী মানিকগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণীর অপর এক ছাত্রী তাকে অচেনা যুবকের সঙ্গে প্রেম করতে নিষেধ করে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে মানিকগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণীর ওই ছাত্রীর ছবি সংগ্রহ করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে জোবায়ের। সেই আইডি ব্যবহার করে অশ্লীল ভাষায় মেয়েটির নিকটাত্মীয় ও পরিচিতজনদের নানা আপত্তিকর ও অশ্লীল মেসেজ পাঠাতে থাকে। এছাড়াও ওই ফেসবুক আইডি থেকে অশালীন ভাষায় গালি-গালাজ ও হুমকি দেয়।
জানা যায়, হাফেজ মো. জোবায়ের একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আরো অনেক মেয়েকে সাইবার স্পেসে হয়রানি করে আসছে।পরে ‘পুলিশ সাইবার সাপোর্ট উইমেন’ নামের ফেসবুক পেজে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে টঙ্গী থেকে জোবায়েরকে গ্রেফতার করে। তার কাছ থেকে সাইবার অপরাধের কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট ও সিম জব্দ করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, গ্রেফতার হওয়া হাফেজ মো. জোবায়ের এর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ভুক্তভোগী কলেজ ছাত্রী। ওই মামলায় আদালতের মাধ্যমে জোবায়েরকে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories