শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ভালুকায় ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষন আটক- ১

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৮৮ বার

ময়মনসিংহের ভালুকা উপজেলার সোনাখালী গ্রামে ১২বছর বয়সী ৫ম শ্রেণী পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা হয়েছে।

নির্যাতিতা ওই শিশুর দাদা আসলাম উদ্দিন বাদী হয়ে রবিবার রাতে মামলাটি করেন। মামলায় একই গ্রামের মোঃ ছবিল মিয়ার ছেলে আবু বক্কর (২৬) কে আসামী করা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামী আবু বক্কর কে আটক করেছে।থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ওই ছাত্রী তাদের পালিত গরুর ঘাস কাটতে তাদের পাশ্ববর্তী কবির মিয়ার কলা ক্ষেতে যায়। পরে ধর্ষক আবু বক্কর পিছন দিক দিয়ে চুপিচুপি এসে ওই ছাত্রীকে জোরপূর্বক ঝাপটে ধরে ধর্ষণ করে। মেয়েটির ডাক চিৎকারে কবির মিয়া এগিয়ে আসলে আবু ব্ধসঢ়;ক্কর দৌঁড়ে পালিয়ে যায়।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহবুবুর রহমান জানান, মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেল হাজতে পাঠানো হবে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফরেসনিক বিভাগে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories