শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

পদ্মা সেতু নিয়ে নির্মিত চলচ্চিত্র ‌‘পদ্মার বুকে স্বপ্নের সেতু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৭১ বার

বাংলার ১৭ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত হচ্ছে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’  নামে একটি সিনেমা। আলী আজাদ পরিচালিত এ ছবিটির চিত্রায়ন কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। এ মাসের মধ্যে সেন্সরে জমা পড়বে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।পদ্মা সেতু আমাদের গর্বের সম্পদ, অহংকারের নিদর্শন। এ সেতু আমাদের মর্যাদার প্রতীক, আত্মসম্মানের প্রতীক, কারও কাছে মাথা নত না করে মাথা উঁচু করার প্রতীক, সক্ষমতার প্রতীক, উন্নয়নের প্রতীক এবং সর্বোপরি আমরা পারি তা প্রমাণের প্রতীক। এর কাহিনী উঠে এসেছে চলচ্চিত্র ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’-এ।

ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য এর কাজ পরিচালক নিজেই।“পদ্মা সেতুকে নিয়ে আমারা প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিক ভাবে কাজটি করেছেন । দর্শকরা ছবিটি গল্পের ছবি হিসেবেই নেবেন বলে মনে করি। আমি দর্শকদের, ব্যতিক্রমধর্মী গল্প দেখার অনুরোধ করব । আশা করি তারা নিরাশ হবেন না। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি গল্পের ছবি উপহার দেব বলে।”-যোগ করেন আলী আজাদ।পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকার মধ্যেই। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, অলিভিয়া মাইশা, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমূখ।ধীমন বড়ুয়া প্রযোজিত ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’  ছবিটির পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories