মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ভালুকা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৭৬ বার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের নেতৃত্বে শনিবার বিকালে বাসট্যান্ড চত্বর থেকে ওই বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এ্যাড. শওকত আলী, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, আঞ্চলীক শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, যুবলীগ নেতা রাসেল তালুকদার, মাহমুদুল হক সোহাগ, মাজাহারুল ইসলাম সোহাগ, মোঃ নজিবুল হোসাইন চৌধুরী নেভী, মাজাহারুল ইসলাম রাকিব,আল আমিন রাজ প্রমুখ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories