বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

ঢাকা-ময়মনসিংহ মহাসহাসড়ক যেন ময়লার ভাগাড়

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১২৬ বার

ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসহাসড়ক যেন ময়লার ভাগাড়। কল-কারখানা, বাসাবাড়ি আর হোটেল-রেষ্টুরেন্ট থেকে আনা ময়লা আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হচ্ছে এখানে। খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ ও প্রতিবেশ। এতে দুর্ভোগ পোহাচ্ছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা।

প্রশাসনের নজরদারীর অভাবে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের ময়মনসিংহ অংশের ৫৬ কিলোমিটার সড়কের দু’পাশে অসংখ্য ময়লার স্তূপ। এতে ঘটছে পরিবেশ দূষণ। দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

ময়লাগুলো মাঝে মধ্যে পুড়িয়ে ফেলা হয়। এতে সৃস্ট ধোঁয়া ও দুর্গন্ধ পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ছে। আর পশুপাখি ও কীটপতঙ্গের মাধ্যমে নানা রোগ ছড়িয়ে পড়ছে লোকালয়ে।

সবচেয়ে বেশী ময়লা ফেলে হচ্ছে এ মহাসড়কের ভালুকা অংশে। এ উপজেলা শিল্প এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে ছোট বড় অসংখ্য কারখানা। আর এসব কারখানাকে গিরে বসবাস করে অগণিত শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। তাদের প্রতিদিনের অপ্রয়োজনীয় ময়লাসহ বিভিন্ন কারখানার আবর্জনাও ফালানো হচ্ছে মহাসড়কের উপর।

দেখা যায়, মহাসড়কের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনার স্তূপ। এসব আবর্জনার স্তূপ থেকে তীব্র দুর্গন্ধ আশপাশের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পরিবেশ নষ্ট করছে। হাজারো যানবাহনের যাত্রী ও পথচারীকে নাকে রুমাল চেপে চলতে হয়।

ছাত্র-ছাত্রী ও শিল্প কারখানার শ্রমিকরা জানান, পরিবেশ বিষাক্ত হয়ে বিষে পরিণত হচ্ছে। এতে করে অসুস্থ হয়ে পরছে শিক্ষার্থীসহ অনেক শ্রমিকরা।

মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories