মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র পর্তুগালে বিশ্বনাথী প্রবাসীদের বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনসার ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৮১ বার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) ২০২২ইং সকাল ১১ টায় ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান, ঈশ্বরগঞ্জ শাখার আনসার ভিডিপি-উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অবঃ) মোঃ শহিদুল্লাহ বাহার।

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক ও প্রতিবেদন পাঠ কটেম পৌর ওয়ার্ড দলনেতা ফয়সল আহমেদ, পৌর ওয়ার্ড দলনেত্রী নুসরাত জাহান।

প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার আফজাল হোসেন বলেন, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃংখলা পরিস্থতির নিয়ন্ত্রণ ও দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। কভিড-১৯ মহামারির সময় আমাদের বাহিনী সারা বাংলাদেশে মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছে।এছাড়াও সাধারণ মানুষের প্রয়োজনে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অনন্য ভূমিকা রেখেছে। জাতীয় ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার-ভিডিপি কাজ করেছে।এসময় তিনি আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন।

ময়মনসিংহ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস উপজেলায় দায়িত্বরত আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories