সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

নোয়াখালীর চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডে ৫০ দোকান পুড়ে ছাঁই, ব্যাপক ক্ষয়ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৭৪ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোতাসিম বিল্লা সবুজ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে ব্যস্ত ছিল। ওই সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে এর পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেটের ফার্মেসী দোকান, হার্ডওয়্যার দোকান, সিরামিক দোকান, প্লাস্টিক দোকান ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সবুজ এ প্রতিবেদককে জানান, খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায়। রাত পৌনে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পানি সংকট থাকায় আগুন নিয়ন্তণে বেগ পেতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে চৌমুহনী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান,চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষীপুর থেকে ফায়ার সার্ভিসের ইউনিট গুলো চৌমুহনী বাজারের ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories