মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

টাংগাইলের মির্জাপুরে রাস্তার কাজ বন্ধ করে ঠিকাদার উধাও

মির্জাপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১১৩ বার

টাংগাইল জেলার মির্জাপুর উপজেলা মসদই গ্রাম।এই গ্রামের পাশেই ঢাকা জেলা ধামরাই থানার চৌহাট ইউনিয়নের একটি ধুলজুরী গ্রাম। মসদই গ্রামের মাঝখানে দিয়ে একটি কাঁচা রাস্তা বের হয়ে ধামরাই থানাধীন ধুলজুরী গ্রামের যাওয়া ও একটি নদীর ঘাটের যাওয়ার রাস্তা এটি। বহু কাঙ্খিত এই কাঁচা রাস্তাটি পাকা করার কাজ সম্পন্ন করতে সরকারি বাজেট আসে ইতিমধ্যে। এলাকার নদী থেকে বালু উত্তোলন করে রাস্তাটি ভরাট করেন ঠিকাদার। কিছু দিন কাজ চলে। হঠাৎ কাজ বন্ধ।দীর্ঘ ৫/৬ মাস যাবত কাজ বন্ধ আছে।
এলাকার লোকজন জানান, এই রাস্তাটা অনেক স্বপ্নের ছিল স্থানীয় লোকজনের। হঠাৎ করে ঠিকাদার কাজ বন্ধ করে চলে যায়। এখন এই রাস্তার যে অবস্থা তাতে মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছে। এই রাস্তা দিয়ে কোন যানবাহন তো দুরের কথা সাইকেল নিয়ে আসতে কষ্ট হচ্ছে। তারপর একটু বৃষ্টি হলেই রাস্তায় কাঁদা হয়ে যায়। কাজ বন্ধ আছে কেনাে, জানতে চাইলে স্থানীয় বাসিন্দারা বলেন, শুনছি কাজ ভালো করার জন্য ঠিকাদার বদল হয়েছে। তাছাড়া জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে কাজ বন্ধ আছে। মাত্র দেড় কিলোমিটার রাস্তা। এমন অবস্থায় এই রাস্তা দিয়ে কয়েক গ্রামের ও মির্জাপুর থানা ধামরাই থানা ও সাটুরিয়া থানার লোকজন চলাচল করে । স্থানীয় কৃষকেরা এ-রাস্তা দিয়ে তাদের ফসল আনা নেওয়া করে। বতমান এই রাস্তার যে অবস্থা তাতে কৃষকের কষ্ট হচ্ছে বেশি।
তাই স্থানীয় বাসিন্দার দ্রুত এই রাস্তাটি মেরামতের দাবী জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories