শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

লালমনিরহাটে সাংবাদিকের উপর জুয়াড়িদের হামলা

লালমনিরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৮৩ বার

লালমনিরহাটে জুয়ার সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের উপর হামলা করেছে জুয়াড়িরা। হামলার শিকার সাংবাদিক গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

২০ এপ্রিল (বুধবার) রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া গ্রামের বাড়ি ফেরার পথে ইন্দ্রারপার বাজার নামক স্থানে হামলার শিকার হয় তিনি।

গত ১০ এপ্রিল লালমনিরহাট সদর উপজেলার ভোলার চওড়া এলাকায় “প্রকাশ্যে জুয়া চলছে” প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমন একটি ফেসবুক স্টাটাস দেয় স্থানীয় দৈনিক দাবানল পত্রিকা ও জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি রাসেল ইসলাম। পরে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দুই ইউপি সদস্যের মধ্যে জুয়ার টাকা ভাগাভাগি শিরোনামে আরো একটি সংবাদ প্রকাশ করে।

এরপর থেকেই জুয়ায় নেতৃত্ব দেওয়া ভোলার চওড়া এলাকার আজাহার আলীর ছেলে মশিউর রহমান (৩০) এবং একই এলাকার সুলতান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫) রাসেল ইসলামকে সরাসরি এবং শফিকুল ইসলাম (৩০) ফোনে প্রাণনাশের হুমকি দেয়। তারই জের ধরে সাংবাদিক রাসেলের উপর মশিউর, রফিকুল,শফিকুলসহ কয়েকজন অতর্কিত হামলা করে। এতে রাসেল ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। আহত সাংবাদিক রাসেল ইসলামকে ইন্দ্রারপাড় বাজারে থাকা লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

এসময় সাংবাদিকের সাথে থাকা ১টি ক্যামেরা, ৮ জিবি মেমোরি কার্ড, নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

বর্তমানে রাসেল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতালের সার্জারী বিভাগের ৩৮নং বেডে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ঘটনায় লালমনিরহাটে কর্মরত সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম বলেন, সাংবাদিকদের উপর হামলার বিষয়টি খুবই দুঃখজনক। সাংবাদিকের উপর হামলার ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories