শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বিএনপি নেতা ইশরাকের জামিন আবেদনের শুনানি ১১ মে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৬৫ বার

নাশকতার মামলায় গ্রেফতার বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছেন আদালত।রোববার (১০ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে জামিন আবেদন করা হলে আদালত শুনানির জন্য এ দিন ঠিক করেন।

ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেন।২০২০ সালের ডিসেম্বরে গাড়ি পুড়িয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে করা এক মামলায় গত বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন ইশরাক।গ্রেফতারের পর ওইদিনই তাকে আদালতে হাজির করা হয়। পরে ইশরাকের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তামান্না ফারহার আদালত।এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। আগামী ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories