মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪২ বার

গ্রেফতার এড়াতে ঢাকার রমনা থানার সিদ্ধেশ্বরী রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলার কার্নিশ থেকে পড়ে মারা গেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম (৫১)।
পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে আদালতের জারি করা গ্রেফতার পরোয়ানা কার্যকর করতে রমনা থানা পুলিশ তার বাসায় অভিযান চালায়। প্রাথমিকভাবে তাকে ফ্ল্যাটে খুঁজে না পাওয়া গেলেও পরে শোবার ঘরের পাশের কার্নিশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তাকে নিরাপদে ভেতরে ফিরে আসতে বলা হলে তিনি সম্ভবত পাশের ফ্ল্যাটে পালানোর চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে অষ্টম তলার কার্নিশ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
উদ্ধারের পর রাত প্রায় ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালতের জারি করা গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতারের অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫-এ কর্মরত থাকাকালে অর্থ আত্মসাতের অভিযোগে নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। একই অভিযোগে দুদকের মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলেন।
ঘটনার সময় ফ্ল্যাটে তার স্ত্রী রওশনারা বেগম উপস্থিত ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের একমাত্র ছেলে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে জন্য নজরুল ইসলামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories