বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো ভালো না খেললে আমাকে বাদ দিন’-ভারতীয় নির্বাচকদের কি এমন বার্তা দিয়েছেন রোহিত আবারো বন্যার আশঙ্কা, দেশের ১০ জেলায় সতর্কতা চাহিদার চেয়ে বেশি আইসব্রেকারে ৭০০ কোটি ডলার ব্যয় ট্রাম্পের

তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার

মিসরীয় ফরোয়ার্ড ও জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সালাহকে আনুষ্ঠানিকভাবে দলে নেওয়ার প্রক্রিয় চূড়ান্ত করতে যাচ্ছে তুর্কি ক্লাব ট্র্যাবজনস্পোর। বুধবার তিনি ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছালে শত শত সমর্থক তাকে ঘিরে ধরে উল্লাসে মেতে ওঠেন।
এ সময় ট্র্যাবজনস্পোরের জার্সি পরে সমর্থকদের অভিবাদনের জবাব দেন এই তারকা।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়েন। লিভারপুলের হয়ে নয় বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ২৫৭টি গোল করেছেন। ফ্রি এজেন্ট হিসেবে চুক্তিবদ্ধ হওয়ায় তার ট্রান্সফার ফি লাগেনি, যার ফলে তুর্কি সুপার লিগের ক্লাবটি তাকে আকর্ষণীয় বেতন দিতে পারছে।
তবে তার সঠিক পারিশ্রমিকের পরিমাণ এখনো জানা যায়নি।
গত মৌসুমে পয়েন্ট টেবিলে চ্যাম্পিয়ন গালতাসারাইয়ের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে থেকে তিন নম্বরে শেষ করেছিল ট্র্যাবজনস্পোর। ফলে আসছে মৌসুমে ইউরোপা লিগে দেখা যেতে পারে সালাহকে। ক্লাবটি প্লে-অফ অতিক্রম করে ইউরোপা লিগের মূল পর্বে জায়গা করতে না পারলে কনফারেন্স লিগে খেলবে।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ বেতনের চুক্তি করেছিলেন সালাহ, যেখানে তার সাপ্তাহিক আয় ছিল প্রায় চার লাখ পাউন্ড।
আজ বৃহস্পতিবার পাপারা পার্কে সালাহের জন্য এক জাঁকজমকপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে ট্র্যাবজনস্পোর। ক্লাবটি সমর্থকদের নতুন মৌসুমের জার্সি পরে স্টেডিয়ামে উপস্থিত থেকে এই ‘ঐতিহাসিক মুহূর্তের’ সাক্ষী হওয়ার আহ্বান জানিয়েছে।
‘ব্ল্যাক সি স্টর্ম’ নামে পরিচিত ট্র্যাবজনস্পোর এ পর্যন্ত সাতটি লিগ শিরোপা জিতেছে, যার ছয়টিই এসেছিল ১৯৭৬ থেকে ১৯৮৪ সালের মধ্যে। দীর্ঘ ৩৮ বছরের খরা কাটিয়ে সর্বশেষ ২০২২ সালে লিগ ট্রফি ছোঁয় তারা।
তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ট্র্যাবজনের এই ক্লাবটি সুপার লিগ জেতা মাত্র ছয়টি দলের একটি।
সাবেক লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ এবং আর্সেনালের উইঙ্গার নিকোলাস পেপের পর ট্র্যাবজনস্পোরের রক্তিম-আকাশি জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন সালাহ। ক্লাবের ইতিহাসে এটিকে সবচেয়ে বড় চুক্তি হিসেবে দেখা হচ্ছে।
ইংলিশ জায়ান্ট লিভারপুলের হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং দুটি ইএফএল কাপ জিতেছেন সালাহ। ইংল্যান্ডে খেলার সময় চারবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) হওয়ার পাশাপাশি ২০১৮, ২০২২ ও ২০২৫ সালে তিনবার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন এই তারকা।
২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের লিগ জয়ে ২৯টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করে বড় ভূমিকা রেখেছিলেন সালাহ। তবে এর পরের মৌসুমে তৎকালীন কোচ আর্নে স্লটের সঙ্গে মনোমালিন্যের কারণে ক্লাবে তার খেলার সময় বেশ কমে আসে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories