সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মেডিকেল ভর্তি পরীক্ষা : ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১০৮ বার

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ মঙ্গলবার দুপুরে। এবার পাশের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। গত বছরের ন্যায় এবারও প্রথম হয়েছেন নারী শিক্ষার্থী। সার্বিক ফলাফলে সরকারি মেডিকেলে ভর্তির যোগ্যতায় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি এগিয়ে রয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

ফলাফলে দেখা যায়, এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাশ করেন ৭৯ হাজার ৩৩৭ জন। শতকরায় যা ৫৫ দশমিক ১৩ শতাংশ। তাদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছেলে, শতকরায় যা ৪৩ দশমিক ৯১ শতাংশ। এছাড়াও ৪৪ হাজার ৫০৪ জন নারী শিক্ষার্থী পাস করেছেন, শতকরায় যা ৫৬ দশমিক ০৯ শতাংশ।
এতে আরও জানা যায়, সরকারি মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত ছেলের সংখ্যা এক হাজার ৮৮৫ জন, যা শতকরায় ৪৪ দশমিক ৫৬ শতাংশ। আর সরকারি মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত মেয়ের সংখ্যা দুই হাজার ৩৪৫ জন মেয়ে, যা শতকরায় ৫৫ দশমিক ৪৪ শতাংশ।

লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামের এক মেয়ে শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫ নম্বর। আর লিখিত পরীক্ষায় দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে ছেলে। তার প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ৫।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories