বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

রাজশাহীতে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৮১ বার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুর সংখ্যার পাশাপাশি বাড়ছে রোগীর সংখ্যাও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন করোনা পজেটিভ ছিলেন। অন্য ৯ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।তিনি বলেন, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নওগাঁর ১ জন

এ নিয়ে চলতি মাসের গত ২০ দিনে ১ জুন সকাল ৬টা থেকে ২০ জুন সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২০৩ জন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। রবিবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৩৭৭ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৬৫ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা আবারও বেড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories