সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

টঙ্গীতে রহস্যজনক আত্মহত্যার পথ বেছে নিলেন ফারজানা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১৭৪ বার

গাজীপুরের টঙ্গীতে রহস্যজনক কারণে ফারজানা (২২) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। স্থানীয় মরকুন মধ্যপাড়া এলাকায় এঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত ফারজানা খুলনা জেলার ডুমুরিয়া থানার কৈয়া বাজার গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে।
টঙ্গী পূর্ব থানার এস আই কাজী নেওয়াজ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানায়, ফারাজানার বাবা হাবিবুর রহমানের মৃত্যুর পর তার মা তাকে রেখে অন্যত্র বিয়ে করে। অপর একটি পরিবারে অবহেলায় অনাদরে বড় হয় ফারজানা। তার পালিত বাবা-মা আর্থিক ভাবে তেমন স্বচ্ছল ছিলেন না। তারা গত এক বছর পূর্বে একই থানা এলাকার বাদুরপুর গ্রামের রুবেল বিশ্বাসের সাথে তার বিয়ে দেয়। এরপর থেকে সে গাড়ী চালক স্বামীর সাথে মরকুন মধ্যপাড়া জনৈক আলাউদ্দিনের বাড়ির ভাড়া বাসায় থাকত। দাম্পত্য জীবনেও অভাব নামের দানব তার পিছু ছাড়েনি। এনিয়ে দির্ঘদিন যাবত বিষন্নতায় থাকা ফারজানার মনে অভিমান ও তীব্র ক্ষোভ দানা বাধে। এরই জের ধরে সোমবার রাতে তার স্বামী বাসার বাহিরে থাকার সুবাদে ফারজানা বসত ঘরে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের কড়ার সাথে ফাঁস দিয়ে আতœহত্যা করে। আশপাশের লোকজন বিষয়টি আন্দাজ করতে তার রুমের দরজা বন্ধ দেখে জানালার ফাঁক দিয়ে উকি মেরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে একইরাত ১১টার দিকে পুলিশ ফারজানার ঝুলন্ত লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটিটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories