সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । নারী-শিশুসহ দগ্ধ-৩ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

২২ ঘন্টা পর যাদুকাটায় নৌকা ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১০৫ বার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় লাকড়ি কুড়াতে গিয়ে নৌকা নিয়ে ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ যুবক হাসিনুর মিয়া(৩৫) এর লাশ ২২ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের একটি ডুবুরি দল। আজ (১৯ জুন শনিবার) দুপুর ১ টার সময় ফায়ারসার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাদুকাটা নদীর ঘাগটিয়া বড়টেক পাকা রাস্তার মাথা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।

উল্লেখ্য, ১৮ জুন শুক্রবার সকালে পরিবারের জ্বালানির চাহিদা মেটাতে নিখোঁজ হাসিনুর তার স্ত্রীর বড় ভাই মাশুল মিয়ার ছেলে জিয়াউল হক(৯) ও সাইফুল মিয়া(৫) বছরের দুই শিশু সন্তানসহ বারকী নৌকা নিয়ে যাদুকাটা নদীতে লাকড়ি সংগ্রহ করতে যায়। লাকড়ি সংগ্রহ শেষে নৌকা নিয়ে যাদুকাটা নদীর তীরে পাকা রাস্তার মাথায় আসার পথে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় শিমুল বাগান ও বারেক টিলা দেখে একটি পর্যটকবাহী নৌকা ফেরার পথে নৌকায় থাকা পর্যটকরা ওই দুই শিশু নদীর পানিতে তলিয়ে যাচ্ছে দেখতে পেয়ে তারা ওই দুই শিশুকে উদ্ধার করে। কিন্তু এর আগেই নৌকায় থাকা যুবক হাসিনুর পানিতে তলিয়ে যায়।
তাহিরপুর থানা পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতা লাশ উদ্ধারের অভিযান চালায় এবং সন্ধ্যা রাত ১০ পর্যন্ত বিশ্বম্ভরপুরের ফায়ারসার্ভিসের ডুবুরি দল নিখোঁজ যুবকের লাশ উদ্ধারে অভিযান চালিয়েও উদ্ধার করতে পারেনি। পরে ফায়ারসার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দফায় শনিবার সকল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে।

নিখোঁজ যুবক হাসিনুরের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories