শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কোলের শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত গণ-পরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফেনীর সোনাগাজীতে প্রতি পক্ষের প্রহারে ডিস ব্যবসায়ী গুরুতর আহত সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ বিশ্বকাপ জয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩ বার

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছে।শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।
শনিবার (১ আগস্ট) সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ, (৪৫) অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয় এলাকাবাসী জানান, স্থানীয় মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে ভবানীপুুরের কয়েকজন হিন্দু ধর্মের লোকজন গিয়েছিলেন। রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকা থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories