বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

রামেকেরে করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ বার

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন রাজশাহীর বাসিন্দা এবং অন্যজনের বাড়ি বগুড়ায়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ, ১৬ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে তিনজন রোগী মারা গেছেন। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৭০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৯ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন।বর্তমানে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৪ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ২ জন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories