শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ট্রাক মালিক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১৩২ বার

রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক ডাম্প ট্রাক মালিক নিহত হয়েছেন।শনিবার (২৯ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল ইসলাম ডেমরার মেহেন্দিপুর উত্তরপাড়ার বাসিন্দা। তার বাবার নাম ফজলুল হক। নিহতের মামা মো. মোস্তাক আহমেদ জানান, তার ভাগ্নে সাইফুল ইসলামের একটি ডাম্প ট্রাক রয়েছে। চালক না থাকায় তিনি নিজেই ট্রাকটি চালিয়ে বাসায় ফিরছিলেন। ভোররাতে ডেমরার ৪ নম্বর গেট এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে রক্তাক্ত অবস্থায় ডেমরা থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেকে হাসপাতালে নিয়ে যায়।তিনি বলেন, খবর পেয়ে আমরা ঢামেকে গিয়ে তার মরদেহ শনাক্ত করি। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু বুঝে উঠতে পারছি না। তার সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল কি না, তাও জানি না।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ডেমরা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে ভোরে হাসপাতালে আনা হয়। পরে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories