বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ের দেবীগঞ্জে অন্ধকারে রাতে হামলা, একই পরিবারের নিহত ১, আহত ৮

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১০৪ বার

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাত দুই’টার সময় পরিবারের উপর বর্বর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ হামলায় জায়েদা বানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকার তিস্তাপাড়া এলাকায় এঘটনাটি ঘটে।

উক্ত হামলায় একই পরিবারের জাহিদুল হক (৩৪), সাইদুল ইসলাম (৩০), হাসান আলী (২৩), শরীফ হোসেন (১৮), সুজাত আলী (৩৫), সুরেজা বেগম (৪০), মুলুক আলী (৫০) গুরুতর আহত হন। জায়েদা বেগম (৫০) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহত জায়েদা বেগম মুলুক আলীর স্ত্রী। আহত সকলকে প্রথমে দেবীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রোগীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা’র সময় একই গ্রামের ইসরাইল হোসেনের নেতৃত্বে একদল লোক মুলুক আলীর বাড়ীতে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় । হামলাকারীরা জিআই তারের নেট(জাল) দিয়ে চারিদিক থেকে মুলুক আলীর বাড়ী ঘিরে ফেলে, মুলুক আলীর ঘর ভাংচুর করে ঘরে অগ্নিসংযোগ করে। মুলুক আলী ও পরিবারের সদস্যরা আত্মরক্ষার জন্য বাইরে বেরিয়ে এলে তাদের উপর সশস্ত্র হামলা করে দুর্বৃত্তরা । অগ্নিসংযোগে একটি ঘর সম্পূর্ণ ঘর ভস্মীভূত হয়। মুলুক আলীসহ পরিবারের ৮ সদস্য গুরুতর আহত হয়। মুলুক আলী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরে এলেও পরিবারের বাকি সদস্যরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে সুরেজা বেগমের অবস্থা সংকটাপন্ন বলে জানা যায়।
এঘটনায় মুলুক আলী বাদী হয়ে ১৯ জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ইসরাইলকে (৫০) গতকালই গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার রাতে পুলিশ যথাসময়ে না এলে আরো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো! স্থানীয়রা পুলিশের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করে খুনিদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন জানান, রাত দুই’টার সময় ৯৯৯ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হলে, তাৎক্ষণিকভাবে এএসআই সুজন দেবনাথ ঘটনাস্থলে যায়। একই সময়ে ভাউলাগঞ্জ ও দেবীগঞ্জ সড়কে টইলরত এসআই গোলজার হোসেনের নেতৃত্বে থাকা পুলিশ সদস্যদেরও সেখানে পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষনিকভাবে আহতদের ভ্যানে তুলে হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories