বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ের সাবেক মেয়র-উপজেলা চেয়ারম্যানসহ ১১ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

পঞ্চগড় প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৩২ বার

যুবদল নেতার ওপর হামলার অভিযোগে অপসারণ হওয়া পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভসহ ১১ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
পঞ্চগড় সদর থানায় মামলাটি করেন পৌর যুবদলের সদস্য সচিব নুর ইসলাম দিপু। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামীরা হলেন- পঞ্চগড় পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি হাসনাত মো. হামিদুর রহমান (৪০), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু তোয়াবুর রহমান (৫৮), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম (৫২), সদর উপজেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান শেখ মিলন (৪৫), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম পল্লব (৪৮), জেলা ছাত্রলীগের সভাপতি আবু হাসান নোমান (৩২), পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম (৫৫), আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম তপন (৩৫) এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জাহাঙ্গীর (২৫)।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই বিকেলে পঞ্চগড় চৌড়ঙ্গী মোড়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাকিয়া খাতুনের নির্দেশে যুবদল নেতা নুর ইসলাম দিপুর ওপর হামলা করেন অন্য অভিযুক্তরা। হামলায় গুরুতর আহত হন দিপু। স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories