বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প বেলুচিস্তান কি পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করল ? কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক কর্মশালায় বক্তারা : জনস্বাস্থ্য সুরক্ষায় এফওপিএল সংক্রান্ত খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করা জরুরি ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না : ত্রাণ মন্ত্রী এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২৮ জুলাই প্রাকৃতিক দুর্যোগে বাউবির এইচএসসি ও বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষা স্থগিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪ বার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে পৃথক স্থানে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার সোনাহার ইউনিয়নের মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকায় নিজ জমিতে পাট কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০)। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিনে উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাব্বর খান (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই কৃষকই বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি এড়াতে খোলা মাঠ, কৃষিজমি ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories