সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

সৌদির মরুভূমি বরফের চাদরে ঢেকে গেছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১০০ বার

অধিকাংশ মানুষের কাছে সৌদি আরব, মরুভূমির তপ্ত বালুর দেশ হিসেবে পরিচিত। সম্প্রতি ঘটল বিরল ঘটনা। তুষারপাত আর শিলাবৃষ্টিতে সৌদির মরুভূমি ঢেকে গেছে বরফে। সৌদির এই নতুন রূপ দেখে অবাক হয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেই সব অপরূপ দৃশ্যের ছবি।এ মাসের শুরুতে সৌদি আরবের একজন ফটোগ্রাফার ওসামা আল-হাবরি বেশ কয়েকটি ছবি তোলেন মদিনার দক্ষিণ-পশ্চিমের বদর রাজ্যের। ছবিতে দেখা যায়, সাদা পোশাক পরে স্থানীয়রা মরুভূমির সেই অস্বাভাবিক দৃশ্য উপভোগ করতে জড়ো হয়েছিলেন।

বদর মরুভূমিতে এত তীব্র শীত অনুভূত হওয়ার ঘটনাকে আশ্চর্যজনক মনে করেন ওই ফটোগ্রাফার। এই ঘটনাকে ‘ঐতিহাসিক শিলাবৃষ্টি’ হিসেবে বর্ণনা করেন তিনি।গত ১১ জানুয়ারি হাবরি সেই ছবিগুলো তুলেছিলেন। তিনি আরও জানান, দূর-দূরান্ত থেকে লোকজন এই মনোরম দৃশ্য উপভোগ করতে ছুটে যাচ্ছেন।সৌদি প্রেস এজেন্সি বলছে, মদিনা অঞ্চলে সম্প্রতি বাতাস, ঘন তুষারপাত এবং শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বিভাগ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক শহরে তুষারপাতের কারণে চলতি সপ্তাহেও তীব্র শীত অনুভূত হয়। সৌদি আরবের তাবুক শহরটি জর্ডানের সীমান্ত লাগোয়া। আরও বেশ কয়েকদিন ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে পারে পাহাড়ি এলাকাগুলোয়।
খবর সিএনএন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories