সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

টঙ্গী প্রেসক্লাব উন্নয়নের নামে প্রায় ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুদকে

মাহবুব চৌধুরী. টঙ্গী
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৩৮ বার

গাজীপুর মহানগরের টঙ্গী প্রেসক্লাব উন্নয়নের নামে প্রায় ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে র্জাধানীর বেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন টঙ্গী প্রেসক্লাবের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক ।
দুদকে দেয়া লিখিত অভিযোগে বলা হয়, বিগত ৩০-০৫-২০১৯ ইং তারিখ থেকে ০৫-০৯-২০২১ ইং পর্যন্ত বিভিন্ন সময়ে গত কার্যনির্বাহী কমিটির সভাপতি আলী হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, কোষাধ্যক্ষ হাসান মামুন ও সহ-সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজীব মিলে প্রেসক্লাবের উন্নয়নের নামে প্রায় ২৮ লাখ টাকা আত্মসাত করেছেন। তার মধ্যে সরকারি অনুদানের প্রায় ১৩ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাত করা হয় বলে অভিযোগে দাবী করা হয়। এর মধ্যে শুধু গাজীপুর সিটি করপোরেশনের অনুদান ছিল ৫ লাখ ৩৫ হাজার টাকা। গত কমিটির মেয়াদ হওয়ার পরও গ্পোনে ক্লাবের একাউন্ট থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা তুলে নিয়ে অভিযুক্তরা ভাগাভাগি করে নেয় বলে উল্লেখ করা হয়। মেয়াদ শেষ হওয়ার প্রায় ৫ মাস পর সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর ২০২১ ইং সাবেক সভাপতি আলী হায়দার সরকারের ছেলের মাধ্যমেও ক্লাবের একাউন্ট থেকে ২ লাখ টাকা তুলে নিয়ে আত্মসাত করেন ওই নেতারা।
টঙ্গী প্রেসক্লাবের বর্তমান সভাপতি বীর মুাক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, বিগত কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভা আহ্বান বা পরবর্তী কার্যনির্বাহী পরিষদ গঠনের প্রক্রিয়া গ্রহণ করতে ব্যর্থ হয়। এ অবস্থায় বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ার দুই মাস পর গত ১৯ জুন ২০২১ ইং অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিলুপ্ত কমিটি আহ্বায়ক কমিটির কাছে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করায় অবশেষে গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতক্রমে এবং কণ্ঠভোটে ১১ সদস্যের বর্তমান কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। বিগত কমিটি টঙ্গী প্রেসক্লাবের উন্নয়নে এক পয়সার কাজ না করেও প্রায় প্রায় ২৮ লাখ টাকার ব্যয় দেখিয়েছে বলেও তিনি বর্তমান সভাপতি দাবী করেন।
টঙ্গী প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী জানান, মেয়াদোত্তীর্ণ কমিটি ১৯ জুনের সাধারণ সভায় দায়সারাভাবে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পরবর্তীতে তাদের কাছে আয়-ব্যয়ের হিসাব চাইলে তারা হিসাব ও প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে না দিয়ে নানা ধরনের তালবাহানার আশ্রয় নেন। এমনকি আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় তারা কয়েক দফা আলী হায়দার সরকারের নেতৃত্বে জোরপূর্বক প্রেসক্লাব দখলের চেষ্টা চালান। এসব ঘটনায় প্রতিবারই স্থানীয় থানায় অভিযোগ করা হয়। কিন্তু কোন সুরাহা হয়নি।
এদিকে এ বিষয়ে মেয়াদোত্তকীর্ণ কমিটির সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গ্রামের বাড়িতে আছি। অনেক কিছুই আমি অবগত নই। এব্যাপারে বিলুপ্ত কমিটির সভাপতি আলী হায়দার সরকার অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, মেয়াদ উত্তীর্ণ হলেও আমি আহ্বায়ক কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিইনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories