মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

লিবিয়া উপকূলে তিন শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৫৩ বার

শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার শুক্রবার বলেছেন, লিবিয়া উপকূল থেকে তিন শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার টুইটার বার্তায় বলা হয়, গত রাতে সাগরে তিন দফা অভিযান চালিয়ে ৩০২ ব্যক্তিকে উদ্ধার করে ত্রিপোলি ও জবিয়ায় নেয়া হয়।

এতে বলা হয়, উদ্ধারকৃতদের মধ্যে ৫০ নারী ও ২২ শিশু রয়েছে। তারা আরো জানায়, ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক রেডক্রস প্রাণে বেঁচে যাওয়া এসব শরণার্থীকে ওষুধ এবং ত্রাণ সামগ্রী দেয়।২০১১ সালে লিবিয়ার প্রয়াত নেতা মোয়াম্মের গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি নিরাপত্তাহীনতার ও বিশৃংখলার মুখে পড়েছে। এ কারণে উত্তর আফ্রিকার এ দেশ ভূমধ্যসাগর পাঁড়ি দিয়ে ইউরোপের কোন দেশে চলে যেতে যাওয়া অবৈধ অভিবাসীদের জন্য বহির্গমনের  একটি পছন্দের স্থানে পরিণত হয়েছে।
খবর সিনহুয়া

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories