টঙ্গীর নিউ মন্নু ফাইন কটন মিলসের লি. এর বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার দুপুরে মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
নিউ মন্নু ফাইন কটন মিলসের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ধসঢ়; এর ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান বি.কম, টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মো. শাহ আলমসহ মিলের পরিচালনা পরিষদের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামীলী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ। সভায় গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন মিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। পরে শেয়ার সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হয়। এবারের সাধারণ সভায় সকল পরিচালক ও শেয়ার সদস্যদের সম্মতিক্রমে পূর্ববর্তী পরিচালনা পরিষদকে দায়িত্বভার অর্পণ করা হয়।
Leave a Reply