মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

শ্যামলীতে মোটরসাইকেল শো-রুমে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২১১ বার

রাজধানীর শ্যামলীতে উত্তরা মটরস-এর ডিলার ‘ইডেন অটোস’ এ ঢুকে দুজনকে কুপিয়ে টাকা-পয়সা লুটের ঘটনায় মূলহোতা জহিরুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।র‌্যাব জানায়, শনিবার রাতে দেশীয় অস্ত্রসহ ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতির মাধ্যমে লুণ্ঠিত অর্থ উদ্ধার করেছে র‍্যাব। এর আগে ১২ অক্টোবর সন্ধ্যায় ডাকাতির ঘটনাটি ঘটে।

রোববার (২৪ অক্টোবর) সকালে এলিট ফোর্সটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে আলোচিত রাজধানীর শ্যামলীতে অবস্থিত ইডেন অটো’স মোটরসাইকেল শো-রুমে ডাকাতির ঘটনার মূলহোতা জহিরুল ইসলাম জহিরসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় লুন্ঠিত অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করেছে র‍্যাব। এবিষয়ে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।এদিকে ঘটনার দিন ডাকাতদের হামলায় প্রতিষ্ঠানটির ম্যানেজার ওয়াদুদ সজিব ও হেড মিস্ত্রি নুর নবী হাসানকে কুপিয়ে জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।প্রতিষ্ঠানের মালিক আবুল খালেক ঘটনার দিন জানান, মিরপুর রোডে শ্যামলী মেইন রোডে তাদের ‘ইডেন অটোস’ প্রতিষ্ঠান। নিচতলায় ওয়ার্কশপ, দ্বিতীয় তলায় মোটরসাইকেল শো রুম। সেদিন সন্ধ্যার দিকে ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ক্যাশ লুট করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories